শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

হারের ম্যাচেও প্রাপ্তি আছে বাংলাদেশের

এমন হারের কোনো ব্যাখ্যা হয় না। ব্যাটিং বিভাগ যেমন ব্যর্থতার কোটা পূর্ণ করেছে, তেমনি বোলাররা নিজেদের মেলে ধরতে পারেননি। ১৯৪ রানে গুটিয়ে গিয়ে ৭ উইকেটে হার, হাতে ছিল আরও ৭৬ বল। এমন হারের ব্যাখ্যা অধিনায়ক তামিম ইকবাল নিজেও দিতে চান না। তবে এই বিশাল পরাজয়ের ম্যাচেও কিছুটা প্রাপ্তি খুঁজে পেয়েছেন তামিম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের মিশনে মাঠে নেমে এমন বাজে হারের পরেও আফিফ হোসেন আর মেহেদী হাসান মিরাজকে প্রশংসার বন্যায় ভাসান তামিম।

ম্যাচ শেষে তামিম বলেন, ‘ওরা (আফিফ-মিরাজ) দুজনই ভালো ব্যাটিং করেছে। যখন ১০০ রানও কঠিন মনে হচ্ছিল, ওদের কারণেই আমরা ১৯৪ রান করতে পেরেছি। আফিফ ভালো করেছে। মিরাজ আবারও ভালো করেছে। এসব আমাদের জন্য ইতিবাচক দিক।

জোহানসবার্গে আগে ব্যাট করতে নেমে ৩৪ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ দল। সেখান থেকে ঘুরে দাঁড়াতে লড়লেন আফিফ আর মিরাজ। আফিফ অর্ধশতক হাঁকিয়ে ১০৭ বলে করেন ৭২ রান। মিরাজ ৪৯ বলে খেলেন ৩৮ রানের ইনিংস। সপ্তম উইকেটে তাদের ৮৬ রানের পার্টনারশিপের কল্যাণেই স্কোর বোর্ডে ১৯৪ রান তুলতে পারে বাংলাদেশ। পরে প্রোটিয়ারা যে ৩ উইকেট হারায় তার একটি তুলে নেন মিরাজ, একটি আফিফ।

আফিফ-মিরাজ ব্যাটে-বলে লড়লেও ব্যর্থতার মিছিলে নাম তুলেছেন বাকিরা। ফলে বড় ব্যবধানে হারতে হয়েছে ম্যাচ। এই হারকে হালকাভাবে নিচ্ছেন না অধিনায়ক তামিম।

তামিম বলেন, ‘আমরা এই হারকে হালকাভাবে নিতে পারি না। আমরা বেশ কিছু ভুল করেছি। ওরা ভালো খেলেছে। আমরা জানতাম, ওরা প্রথম ১০ ওভারে খুব করে উইকেট নেওয়ার চেষ্টা করবে। ওদের দুই বোলারই বিশ্বমানের। ওদের বিপক্ষে আমাদের ভালো খেলতে হবে, যেমনটা প্রথম ম্যাচে করেছি। পরে আমরা রান করতে পারব। মাঝের ওভারে ওদের ওপর পাল্টা আক্রমণ করতে পারব। কিন্তু প্রথম ১০ ওভারে আমরা কেমন করি, এটা গুরুত্বপূর্ণ।

তবে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী তামিম, ‘মোমেন্টাম ওদের কাছে আছে নাকি নাই, এসব নিয়ে ভাবছি না। ক্রিকেট খেলায় প্রতিদিনই নতুন করে মোমেন্টাম পাওয়ার ব্যাপার থাকে। কাজেই আমি চিন্তিত না এসব নিয়ে। একটা জিনিস বলব যে, আমাদের ভালো খেলতে হবে। আমরা যদি প্রথম ম্যাচের মতো করি তাহলে আমাদের সুযোগ বেশি, এই ম্যাচের মতো করলে সুযোগ কম।

 

 

সম্পর্কিত খবর