শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চীনে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া ৮ হাজার ৯৩০ পণ্যের তালিকা প্রকাশ

বাংলাদেশকে ট্যারিফ লাইনের আওতায় থাকা ৯৭ শতাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছিল চীন। ২০২০ সালের জুলাই থেকে কার্যকর হওয়া এ সুবিধার তথ্য জুন মাসে জানিয়েছিল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি ৯৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে চীন। যার মাধ্যমে মোট ৮ হাজার ৯৩০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবেন বাংলাদেশের রফতানিকারকরা। এ-সংক্রান্ত তালিকা ১৬ মার্চ প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

জানা গেছে, ট্যারিফ লাইনের আওতায় ৯৭ শতাংশের মাধ্যমে মোট ৮ হাজার ২৫৬ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছিল বাংলাদেশ। ৯৮ শতাংশের সুবিধার আওতায় যুক্ত হচ্ছে ৬৭৪টি পণ্য। যার মাধ্যমে মোট পণ্য সংখ্যা ৮ হাজার ৯৩০টিতে দাঁড়িয়েছে। মূলত চামড়া ও চামড়াজাত পণ্য অন্তর্ভুক্ত হয়েছে বর্ধিত সুবিধায়।

অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশের মোট পণ্য আমদানির ২৫ শতাংশই হয় চীন থেকে। দুই দেশের বাণিজ্যের আকার ১৩ বিলিয়ন ডলারের কিছু বেশি। গত অর্থবছর চীন থেকে বাংলাদেশ ১২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। আর রফতানি করেছে ৬৮ কোটি ডলারের পণ্য। অর্থাৎ বছরে ২০ শতাংশের বেশি পণ্য চীন থেকে আমদানি করলেও দেশটিতে রফতানি হয় ১ শতাংশেরও কম। দুই দেশের মধ্যে এমন বিশাল বাণিজ্য ঘাটতির মধ্যে চীন ২০২০ সালের জুলাই থেকে ট্যারিফ লাইনের আওতায় ৯৭ শতাংশ বাংলাদেশী পণ্যে শুল্কমুক্ত সুবিধা চালু করে। সম্প্রতি চামড়া ও চামড়াজাত পণ্যকে অন্তর্ভুক্ত করে সেটি বাড়িয়ে ৯৮ শতাংশ করার প্রস্তাব দিয়েছে দেশটির সরকার। এ সুবিধা পাওয়ার পরও প্রচলিত পণ্য দিয়ে চীনের বাজার দখল নেয়া খুব কঠিন হবে বলে মনে করছে বেইজিংয়ে বাংলাদেশের কমার্শিয়াল উইং।

সম্প্রতি বাংলাদেশের কমার্শিয়াল উইংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চীনের বাজার বিশাল হলেও প্রতিযোগিতামূলক। স্থানীয় উৎপাদন-সরবরাহকারীদের সঙ্গে ভালো মানের বিদেশী কোম্পানিই এখানে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। তবে কনজিউমার বিহেভিয়ার বা ভোক্তাদের আচরণগত ধরন অনুসারে বলা যায়, উচ্চহারে মূল্য সংযোজিত পণ্যের চাহিদা দেশটিতে ক্রমেই বাড়তে থাকবে। বর্তমানে চীনের বাজারে রফতানি বৃদ্ধির জন্য মানসম্মত পণ্য ও অনলাইনে এসব পণ্যের ব্যাপক হারে প্রচারণা থাকতে হবে। দেশটির প্রধান ২০ আমদানি পণ্যের একটিও রফতানি করে না বাংলাদেশ। তাই প্রচলিত পণ্য দিয়ে চীনের বাজার কোনোভাবেই দখল করা সম্ভব নয়।

গত কয়েক বছর বাংলাদেশ থেকে চীনের বাজারে রফতানীকৃত প্রধান ১০টি পণ্যের পর্যালোচনামূলক তথ্য তুলে ধরেছে কমার্শিয়াল উইং। পর্যালোচনায় দেখা গেছে, পাঁচটি প্রচলিত পণ্যের তিনটিরই রফতানি কমেছে। অন্যদিকে পাঁচটি অপ্রচলিত পণ্যের সবগুলোরই রফতানি বেড়েছে।

সম্পর্কিত খবর