শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

তিন মাসের জন্য গম ও ময়দা রফতানি নিষিদ্ধ করল মিসর

তিন মাসের জন্য গম, ময়দা ও পাস্তা রফতানি নিষিদ্ধ করেছে মিসর। শুক্রবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করেছে দেশটি। অভ্যন্তরীণ চাহিদা মেটানো ও দ্রব্যমূল্যের অতিরিক্ত মূল্যবৃদ্ধি মোকাবেলায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

২০২০-২১ সালে বিশ্বের শীর্ষ গম আমদানিকারক দেশের তালিকায় ছিল মিসর। দেশটির আমদানীকৃত গমের অধিকাংশই আসত রাশিয়া ও ইউক্রেন থেকে। দেশ দুটি থেকে আমদানীকৃত গমের পরিমাণ ছিল ১২৫ লাখ টন। ফেব্রুয়ারিতে মিসরে মূল্যস্ফীতি এক বছর আগের চেয়ে বেড়ে ১০ শতাংশে দাঁড়িয়েছে। এক বছর আগে এ সময়ে মিসরে মূল্যস্ফীতির পরিমাণ ছিল ৪ দশমিক ৯ শতাংশ। খাদ্যপণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতির এ বৃদ্ধি দেখা যায়। বিশেষ করে সবজি, রুটি ও শস্যের দাম এ সময়ে বেশি বাড়ে।

বর্তমানে পাঁচটি রুটির দাম প্রায় ৭ ইজিপশিয়ান পাউন্ড ৫০ পিয়াস্ত্রে (ইজিপশিয়ান পাউন্ডের একক) বা ৪৮ মার্কিন সেন্ট। এক সপ্তাহ আগে সমপরিমাণ রুটির দাম ছিল ৫ ইজিপশিয়ান পাউন্ড। এ সময় ভর্তুকিযোগ্য রুটির দাম দাঁড়িয়েছে ৫ ইজিপশিয়ান পাউন্ড। তবে সরকার বলছে এটির দামও বাড়তে পারে।

মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মেদবুলি বলেন, আগামী চার মাসের জন্য চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গমের সরবরাহ রয়েছে দেশটিতে। এপ্রিলের মাঝামাঝি গম রোপণের সময় শুরু হবে। সুতরাং চলতি বছরের শেষ সময়ের আগে আমদানীকৃত গমের ওপর নির্ভর করার প্রয়োজন নেই।

সম্পর্কিত খবর