শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর মোহনপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আবিদ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) বিকেলে রাজশাহী-নওগাঁ মহাসড়কের উপজেলার সইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবিদ হোসেন রাজশাহী নগরীর সাগরপাড়া বল্লভগঞ্জ এলাকার মাসুদ রানার ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু রায়হান আলী (২০)। রায়হান নগরীর শিরোইল কলোনা এলাকার মশিউর রহমানের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, আহত রায়হান আলীর নানাবাড়ি জেলার বাগমারা উপজেলার ভবানিগঞ্জে। মোটরসাইকেল যোগে দুই বন্ধু সেখানেই যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় পড়েন তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক। তিনি বলেন, স্থানীয়রা মোটরসাইকেলের দুই আরোহীকে মুমূর্ষু অবস্থায় রাস্তায় পান।দুর্ঘটনাস্থলের পাশেই স্থানীয় ফায়ার সার্ভিস দপ্তর। সেখানকার কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করেন। প্রথমে দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক আবিদ হোসেনকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় রায়হান আলীকে রামেক হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।

এসআই আবু বাকর সিদ্দিক বলেন, মোটরসাইকেলটিকে আরোহীকে ধাক্কা দেয়া গাড়িটি শনাক্ত করা যায়নি। নিহতের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

 

 

সম্পর্কিত খবর