শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

জেলেনস্কির সঙ্গে সরাসরি বসতে প্রস্তুত পুতিন : রুশ পররাষ্ট্রমন্ত্রী

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি আলোচনা হওয়া জরুরি বলে মনে করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এ ধরনের আলোচনায় অংশ নিতে রুশ প্রেসিডেন্ট প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

লাভরভ বলেন, এর জন্য অবশ্য কিছুটা প্রস্তুতি প্রয়োজন। তুরস্কের আন্তালিয়াতে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে আলোচনার পর এসব কথা বলেছেন লাভরভ। খবর রুশ গণমাধ্যম আরটির।

গতবৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়া শহরে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল তুরস্ক। বৈঠক শেষে আরটিকে দেওয়া সাক্ষাৎকারে লাভরভ বলেন, ‘আজ আমরা নিশ্চিত করে বলে দিয়েছি যে, প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেননি। আমরা যদি কিছুটা অগ্রগতি অর্জন করতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি, তাহলে পুতিন ও রাশিয়া সব সময়ই বৈঠকের জন্য প্রস্তুত।’

তবে লাভরভ মনে করেন, শুধু আলোচনার খাতিরে আলোচনায় কোনো সুফল আসবে না। বৈঠকের প্রস্তুতিমূলক কাজগুলো বেলারুশ সীমান্তে হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

সের্গেই লাভরভ বলেন, ‘আমাদের অত্যন্ত সুনির্দিষ্ট প্রস্তাবগুলো ইউক্রেনীয় পক্ষকে শোনানো হয়েছে। তারাও খুব সুনির্দিষ্টভাবে জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এর অপেক্ষায় আছি।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বেলারুশ সীমান্তবর্তী এলাকায় তিন দফা বৈঠক করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তবে এর মধ্য দিয়ে এখন পর্যন্ত উল্লেখজনক কোনো ফল পাওয়া যায়নি।

 

 

সম্পর্কিত খবর