শিরোনাম
ডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
down of head

যুদ্ধে ইউক্রেনের স্বাস্থ্য ব্যবস্থা সংকটের মুখে পড়েছে : ডব্লিউএইচও

রাশিয়ার সঙ্গে যুদ্ধের জেরে ইউক্রেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সংকটের মুখে পড়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি গতকাল বুধবার ইউক্রেনে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও ব্যক্তির ওপর কমপক্ষে ১৮টি হামলার ঘটনার সমালোচনা করেছে। এসব হামলার সত্যতা যাচাই করা হয়েছে বলে জানা গেছে। বার্তা সংস্থা এএফপি’র বরাতে সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এ খবর জানিয়েছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলার পরে ইউক্রেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে।

এদিকে, ডব্লিউএইচও’র জরুরি বিষয়ক পরিচালক মিশেল রিয়ান সতর্ক করে দিয়ে বলেন, এ যুদ্ধ বহুমাত্রিক স্বাস্থ্য সংকট সৃষ্টি করছে। দুই সপ্তাহের এ সহিংসতার কারণে এরই মধ্যে প্রায় ২২ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছে।

এক সংবাদ সম্মেলনে মিশেল রিয়ান বলেন, হাসপাতাল, ক্লিনিকসহ প্রায় এক হাজার স্বাস্থ্য স্থাপনা যুদ্ধক্ষেত্রের মাত্র ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা ব্যবস্থা এ যুদ্ধের কবলে পড়ছে।’

এদিকে, ডব্লিউএইচও’র প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়াসুস বলেছেন, ডব্লিউএইচও এ পর্যন্ত অন্তত স্বাস্থ্য স্থাপনা, স্বাস্থ্য কর্মী ও অ্যাম্বুলেন্সের ওপর ১৮টি হামলার ঘটনা যাচাই করেছে। এসব হামলায় ১০ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র প্রধান বলেন, ‘এসব হামলার ঘটনায় স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট পুরো কমিউনিটি উদ্‌বিগ্ন হয়ে পড়েছে।’

সম্পর্কিত খবর