শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আবারও যুদ্ধবিরতি ঘোষণা করলো রাশিয়া

প্রথম দফা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর আবারও নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, ইউক্রেনের একাধিক শহর থেকে বেসামরিক নাগরিকদের উদ্ধারের সুযোগ করে দিতেই এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবিসি জানিয়েছে, রাজধানী কিয়েভসহ খারকিভ, মারিউপোল ও সুমি শহরে আটকে পরা বেসামরিক নাগরিকদের উদ্ধার করা হবে। এই সবগুলো শহরে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এবার তাদেরকে বেড়িয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে দেশটি। তবে এখনো যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেনি ইউক্রেনীয় কর্মকর্তারা।

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে গত এক সপ্তাহে দুই বার হামলা বন্ধের চেষ্টা চলেছে। মারিউপোলে এর আগেও যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া, তবে তা পরে ভেস্তে যায়। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার জন্য দুই পক্ষ একে অপরকে দায়ি করেছে।

ইউক্রেনের দাবি, রাশিয়া যুদ্ধবিরতির মধ্যেও হামলা বন্ধ করেনি। অপরদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে শক্তি সংগ্রহ করছিল।

 

 

সম্পর্কিত খবর