down of head

৪ ঘণ্টা অপেক্ষার পর মিলল তেল

বাপজান ত্যালের খুব দরকার আচিল। সেই সকাল ৮ থেকে দাঁড়ায় আছি। ত্যালটা যে খুব দরকার। বাড়িত চাউল, ডাউল আছে ত্যাল নাই। ত্যাল কেনার টাকাও নাই। এভাবেই বলছিলেন খিলজি রোডের বাসিন্দা আমেনা বেগম।

তিনি কাজ করেন অন্যের বাড়িতে। তিনি আরও বলেন, বাবা ৪ ঘণ্টা হইল মানুষ আর আগায় না। গরমে ঘামে শ্যাষ।

মাঝে যে একটু পানি খাবার যামো সেটাও পারি নাই। মানুষের ঘুতা, ধাক্কা খাইছি তাও লাইন থেকে সরি নাই।

রাজধানীর শ্যামলী মাঠের পাশেই টিসিবির ট্রাক। বেলা ১২টায় লাইনে দাঁড়ানো অন্তত ৩০০ মানুষ। আমেনা বলেন, ২২০ টাকায় দুই লিটার ত্যালের বোতল, ৫৫ টাকায় এক কেজি চিনি আর ৩০ টাকা করে ৫ কেজি পিয়াজ পাইছি। বাবা শ্বাস নিবার পাওচো না। তাও ত্যাল পাইচো। না হইলে রান্না করা মুশকিল হয়া যাইত। তিনি আরও বলেন, বাবা শুনলাম মহল্লায় মহল্লায় ট্রাক যাবে। কুনদিন যাবে?

সম্পর্কিত খবর