down of head

শিল্প ও সংস্কৃতি উদযাপনে অনলাইন মেলার আয়োজন

সমসাময়িক শিল্প ও সংস্কৃতি উদযাপনের লক্ষ্যে কালচার সেন্ট্রাল চলতি মাসের ১৯ থেকে ২১ মার্চ ব্রিটিশ কাউন্সিল, আর্টস কাউন্সিল ইংল্যান্ড ও বার্মিংহামভিত্তিক ১০টি সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে অংশীদারিত্বে ‘ট্রান্সফর্মিং ন্যারেটিভস মেলা অ্যান্ড সিম্পোজিয়াম’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করবে।

‘ট্রান্সফর্মিং ন্যারেটিভস’ একটি আন্তর্জাতিক প্রোগ্রাম, যা সৃজনশীল ও সাংস্কৃতিক খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এবং বার্মিংহামের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে; একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন শহরের শিল্পী ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাংস্কৃতিক ও সৃজনশীলতা বিনিময় করতে উদ্যোগটি সহায়ক ভূমিকা পালন করবে।

এ লক্ষ্যে তিন দিনব্যাপী একটি অনলাইন উৎসব আয়োজন করা হবে, যেখানে বার্মিংহাম, পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন শিল্পী তাদের নতুন শিল্পকর্ম, সংগীত ও চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ পাবেন এবং সেখানে তারা এ বিষয়গুলো নিয়ে আলোচনা-সমালোচনা ও এগুলোর প্রভাব নিয়েও কথা বলতে পারবেন।

সম্পর্কিত খবর