শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভোজ্যতেলের দাম আরো বাড়াতে চান ব্যবসায়ীরা

দেশের বাজারে সয়াবিন তেলের দাম আবারো বাড়াতে চান ব্যবসায়ীরা। প্রতি লিটারে এ তেলের দাম ১২ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়ে গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ভোজ্যতেল বিপণনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। চিঠিতে ভোজ্যতেলের নতুন দাম ১ মার্চ থেকে কার্যকর করার কথা বলা হয়। ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী দাম বাড়ানো হলে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম হবে ১৮০ টাকা।

তবে সয়াবিন তেলের দাম নতুন করে বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে রমজানের আগে তেলের দাম আর বাড়ানো হবে না। ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকারকে চিঠি দেয়ার পরদিন এ কথা বলেন মন্ত্রী।

গতকাল হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট-২০২১-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তেলের দামের প্রসঙ্গে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা আমাদের কাছে এসেছিলেন। তারা তেলের মূল্যবৃদ্ধির জন্য প্রস্তাব করেছেন। তবে আমরা তাদের আরো কিছু সময় অপেক্ষা করার জন্য অনুরোধ করেছি। রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়ানো হবে না। আন্তর্জাতিক বাজারে দাম আরো বাড়লেও বাড়বে না। বিশ্ববাজারে যদি বাড়েও ব্যবসায়ীদের অনুরোধ করব সেটা সহ্য করার জন্য।

তবে আন্তর্জাতিক বাজারে রান্নার প্রয়োজনীয় এ উপকরণের দাম ক্রমেই বাড়ছে, যার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে দেশের বাজারেও। সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি লিটারে ৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৬৮ টাকা করা হয়। ২০ দিন যেতে না যেতেই দাম নতুন করে বাড়ানোর প্রস্তাব দেন তেল ব্যবসায়ীরা। ১ মার্চ থেকে বাড়তি দাম কার্যকরের ঘোষণাও দিয়েছিলেন তারা।

প্রায় দেড় বছর ধরে অস্থিতিশীল দেশের খুচরা বাজার। ২০২০ সালের সেপ্টেম্বরে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ছিল ৮০ টাকা। এছাড়া বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১২৫ টাকা, পাম অয়েলের দাম ৭০ টাকা ও বোতলজাত পাঁচ লিটারের দাম ছিল ৬২০ টাকা। সেই হিসেবে দুই বছরে সয়াবিন তেল ও পাম অয়েলের দাম বেড়েছে ৭০ শতাংশ।

গত বছরের ১৭ ফেব্রুয়ারি খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১১৫ টাকা, বোতলজাত প্রতি লিটার ১৩৫ টাকা, পাম অয়েল ১০৪ ও বোতলজাত পাঁচ লিটারের দাম ৬৩০ টাকা নির্ধারণ করে দিয়েছিল সরকার। ওই বছরের ২৯ মে আরেক দফা দাম বাড়িয়ে খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১২৯ টাকা, বোতলজাত প্রতি লিটার ১৫৩ টাকা, পাম অয়েল ১১৬ টাকা ও বোতলজাত পাঁচ লিটারের মূল্য ৭২৮ টাকা নির্ধারণ করা হয়।

 

সম্পর্কিত খবর