শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ডাকাতি করা গরু দিয়ে ডেইরি খামার, ৪১ গরু উদ্ধার

দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আনা গরু দিয়ে ডেইরি ফার্ম গড়ে তুলেছিলেন আশুলিয়া এলাকার মরণ দাস ওরফে সুমন ওরফে তাপস (৩৫)। ডাকাতি করা গরু প্রথমে ওই খামারে তোলা হয়। পরে এগুলো বিভিন্ন হাট-বাজারে বিক্রি করা হতো।

সোমবার পুলিশ অভিযান চালিয়ে ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার ও ৪১টি গরু উদ্ধার করেছে।

মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জাকির হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন- মরণ দাস ওরফে সুমন ওরফে তাপস (৩৫), আসাদুজ্জামান বাবু (৩০), মো. শহিদুল ইসলাম (৪০), মো. আব্দুল মালেক (৪০), দূর্জয় রাজবংশী (২৮) ও মো. আল-আমীন (২৯)।

উপ-পুলিশ কমিশনার আরও জানান, গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে দিনাজপুরের আমবাগী গরু হাট থেকে ব্যবসায়ী ছাদেক ৭টি গাভী, ২টি বকনা বাছুর ও ৫টি ষাঁড়সহ ১৪টি গরু কিনে কুমিল্লার লালমাই এলাকায় ফিরছিলেন।

পথে রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর মোজার মিল সানসিটি সংলগ্ন কাঠ বাগানের সামনে টাংগাইল-ঢাকা মহাসড়কে পৌঁছালে একটি অজ্ঞাতনামা মাইক্রোবাস তাদের গরু বহনকারী ট্রাকটিকে গতিরোধ করে।

পরে মাইক্রোবাস থেকে কয়েকজন এসে গরুর মালিক ছাদেক ও তার ছেলে রাকিবকে চোখ, মুখ, হাত-পা বেঁধে মাইক্রোবাসে নিয়ে তোলে এবং ট্রাকটি ডাকাতদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সাভারের গেন্ডা এলাকায় যাওয়ার পর ডাকাতরা ওই দুইজনকে ছেড়ে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি কাশিমপুর থানায় মামলা হলে পুলিশ গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিরানী বাজার হতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করে।

এ সময় ট্রাকের সহযোগী রাজ্জাক দৌড়ে পালিয়ে গেলেও সুমন নামে একজনকে পুলিশ ধরে ফেলে। পরবর্তীতে সুমনকে জিজ্ঞাসাবাদে জানান, আশুলিয়া থানাধীন দক্ষিণ নাল্লাপোল্লা গ্রামে সাদিয়া ডেইরি ফার্ম নামে তার একটি গরুর খামার আছে। পুলিশ ওই খামারে গিয়ে ৪টি গাভী, ২টি বকনা বাছুর, ৩৫টি ষাঁড়সহ ৪১টি গবাদিপশু ওই খামারে পায়।

পুলিশ গবাদিপশু ক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

একপর্যায়ে পুলিশের সন্দেহ হলে মামলার বাদীকে জানানো হয় এবং বাদী খামারে গিয়ে তার ডাকাতি হওয়া ৪টি গাভী, ২টি বাছুর এবং ৫টি ষাঁড়সহ ১১টি গরু শনাক্ত করেন। পরে আশুলিয়া থানার জিরানীবাজার এলাকার আমান উদ্দিনের বাড়িতে সুমনের বাসায় তল্লাশি করে গরু বিক্রির নগদ ১ লাখ ৬১ হাজার ৭৫০ টাকা জব্দ করে।

পুলিশ ডাকাতির প্রধান হোতা সুমনের দেওয়া তথ্য অনুসারে বিভিন্ন স্থান থেকে ডাকাতির সঙ্গে জড়িত ছয় ডাকাতকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, সংঘবদ্ধ এ ডাকাত দলটি মূলত শীতকালে রংপুর থকে মুন্সিগঞ্জ পর্যন্ত বিভিন্ন রুটে ডাকাতি করে থাকে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ, সিনিয়র সহকারী কমিশনার বেলাল হোসেন, কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর