শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

এখনো ৬০-৭০ শতাংশ মানুষ ২জি’তে আছে: পরিকল্পনামন্ত্রী

এখনো দেশের ৬০-৭০ শতাংশ মানুষ ২জি’তেই রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (১ মার্চ) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চাইল্ড পার্লামেন্টের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা ফাইভজি নিয়ে কাজ করছি। এরই মধ্যে এ বিষয়ে দেওয়া হয়েছে প্রকল্প অনুমোদন। এটা নিয়ে কাজ চলছে। তবে স্বীকার করতে হবে, এখনও অনেকে ২জি’তেই আছে। আর বাস্তবতা হলো ২জি বেশি মানুষ ব্যবহার করে। অনেকে আছেন যারা লিখতে পারেন না, পড়তে পারেন না, তারা এর বেশি চায় না। তাদের প্রয়োজনও নেই।

এম এ মান্নান আরও বলেন, আমাদের সমাজে আছেন যাদের গড় আয় পাঁচ হাজার টাকা। আবার অনেকে আছেন যাদের গড় আয় পাঁচ কোটি টাকা। তেমনি অনেকে ২জি ব্যবহার করছেন। অনেকে আবার ব্যবহার করছেন ফাইভজি। তবে আমরা কাউকে ফেলে যাবো না, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবো। আমাদের প্রধানমন্ত্রীর মূলমন্ত্র সবাইকে নিয়ে সোনার বাংলা গড়তে হবে।

ফেসবুক প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভয়ংকর দিক আছে। আপনাদের বাছাই করে এটা ব্যবহার করতে হবে। আমাদের হুঁশিয়ার করা ছাড়া কোনো উপায় নেই। যুক্তরাষ্ট্রও কাজ করছে ফেসবুক নিয়ন্ত্রণ আনতে।

বাল্যবিয়ে প্রসঙ্গে মন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশেই বাল্যবিয়ে হয়। তবে অনেক দেশ এটাকে কমিয়ে এনেছে। এখনও আমাদের শহর ও গ্রামে চুপিসারে বাল্যবিয়ে হচ্ছে। এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ভাষার ব্যবহার বাংলায় হতে হবে। কেন ইংরেজি ভাষায় প্রাধান্য হতে হবে? জাপান-রাশিয়া, চীন কয়টা বাংলা বলে। ইংরেজি ভাষায় কথা না বলেও পাহাড়-সমুদ্রসহ পৃথিবীর সব কিছু জয় করছে চীন-রাশিয়া। কেউ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইংরেজি ছাড়া চলে না। বাংলা ভাষা ও জয় বাংলা আমাদের সংস্কৃতি। জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু বলতে হবে।

সম্পর্কিত খবর