শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ডলারের বিপরীতে রুবলের মান ৩০% কমেছে

এটিএম বুথের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সোমবার অর্থ তুলেছেন অনেক রাশিয়ান নাগরিক ছবি: বিবিসি
ইউএস ডলারের বিপরীতে রুবলের মান ৩০ শতাংশ কমেছে। রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলোর বহুমুখী নিষেধাজ্ঞার মুখে কমল দেশটির মুদ্রার মান। খবর বিবিসি।

রাশিয়ার বিভিন্ন ব্যাংকের জন্য আন্তর্জাতিক পেম্যান্ট ব্যবস্থা সুইফট ব্যবহার নিষিদ্ধ হওয়ার প্রেক্ষিতে রুশ মুদ্রার মানে বড় পতন হল। ব্যাংকগুলোর উপর আরও নিষেধাজ্ঞা আসতে পারে এই আশঙ্কার মধ্যে রোববার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে ভূ-রাজনৈতিক উত্তেজনায় ব্রেন্ট অপরিশোধিত জ্বালানী তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এদিকে জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে ইউরোর মানও কমেছে ১ শতাংশ।

সুইফট মেসেজিং ব্যবস্থা ব্লক করায় রাশিয়ার আর্থিক কাঠামো বেশ ঝুঁকিতে পড়েছে। জ্বালানী তেল ও গ্যাস রফতানিতে সুইফটের উপর বড় আকারে নির্ভরশীল রাশিয়া।

নতুন নিষেধাজ্ঞায় ৬৩ হাজার কোটি ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করতে পারছে না রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। দেশীয় মুদ্রার মানে এ পতনের ফলে মূল্যস্ফীতি আরও বাড়বে।

ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে বা এটিএম বুথ থেকে অর্থ তোলার পরিমাণ সীমিত করে দিতে এই আশঙ্কায় অনেক রাশিয়ানকে বুথের সামনে ভীর জমাতে দেখা গেছে। এটিএম বুথের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সোমবার অর্থ তুলেছেন অনেক রাশিয়ান নাগরিক।

 

 

সম্পর্কিত খবর