শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মায়ায় জড়িয়েছেন বুবলী

সিনেমায় অভিনয় করে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। মাঝে বছরখানেক বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন তিনি।

করোনাকালেও দারুণ ব্যস্ততা নিয়ে অভিনয় করছেন। কাজের এ ধারাবাহিকতায় সম্প্রতি ‘মায়া’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। জসিম উদ্দিন জাকিরের পরিচালনায় এতে তার বিপরীতে রয়েছেন তিন নায়ক।

তারা হলেন-আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। রাজধানীর উত্তরার একটি শুটিং স্পটে বর্তমানে এ সিনেমার শুটিং চলছে। এতে অভিনয় প্রসঙ্গে বুবলী বলেন, ‘এরই মধ্যে পাঁচ দিনের শুটিং শেষ করেছি। আরও কয়েকদিন চলবে। অসম্ভব সুন্দর একটি গল্প নিয়ে এটি নির্মিত হচ্ছে। আশা করছি, ভালো একটি সিনেমা হবে।

তা ছাড়া এই প্রথম এক সিনেমায় তিন নায়কের বিপরীতে অভিনয় করছি। তাই এ সিনেমায় নতুনভাবে আমাকে দেখা যাবে।’ এদিকে আরও কয়েকটি সিনেমায় যুক্ত আছেন এ চিত্রনায়িকা।

এগুলো হলো-সৈকত নাসিরের পরিচালনায় ‘তালাশ’, ‘ক্যাসিনো’, আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় ‘চোখ’, তপু খানের পরিচালনায় ‘লিডার’, মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘রিভেঞ্জ’।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি বুবলী টিভি বিজ্ঞাপনেও অভিনয় করছেন। তার অভিনীত নতুন বিজ্ঞাপন টিভি চ্যানেল ও অনলাইনে প্রচার হচ্ছে।

সম্পর্কিত খবর