শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

নতুন ইনডেক্স যোগ হবে ডিএসইতে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন ইনডেক্স যোগ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র মতে, চলতি বছরের মধ্যেই একটি নতুন ইনডেক্স যোগ করা হবে ডিএসইতে। নতুন ইনডেক্স যোগ হলে ডিএসইর মোট চারটি ইনডেক্স হবে। এজন্য একটি তিন সদস্যের টিম করেছে ডিএসই। যারা নতুন ইনডেক্স নিয়ে কাজ করবে। এবং তারা এ বিষয়ে শেনজেন স্টক এক্সচেঞ্জের সাথে সমন্বয় করার জন্য খুব শীঘ্রই চায়না যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আমরা স্ট্রেটেজিক পার্টনারের সাথে কাজ করার অংশ হিসেবে 0এবছর নতুন ইনডেক্স যোগ করতে যাচ্ছি। ইনডেক্সটি হবে মার্কেট মূলধরনের উপর ভিত্তি করে। তবে মার্কেট মূলধন কত এর উপর নির্ভর করে ইনডেক্সটি হবে তা এখনও ঠিক করা হয়নি। শেনজেনে তিনটি ক্যাটাগরিতে ইনডেক্সটি আছে। ক্যাটাগরিগুলো হচ্ছে ক্ষুদ্র বাজার মূলধন, মাঝারি বাজার মূলধন, বড় বাজার মূলধন। তবে আমাদেরটি একটি ক্যাটাগরিতে বাজার মূলধনের উপর ভিত্তি করে হবে ।

তিনি আরও বলেন, আমরা এবছরের ডিসেম্বর মাসের মধ্যেই ইনডেক্সটি চালু করবো। এবং আশা করছি ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) এর আগেই সেটা সম্ভব হবে। ইনডেক্সটি যোগ হলে ডিএসইতে লেনদেনর একটি নতুন মাত্রা বাড়বে এবং লেনদেনও বাড়বে বলে আমরা আশা করছি। এ বিষয়ে তিন জনের একটি টিম করা হয়েছে। তারা খুব শীঘ্রই শেনজেন স্টক এক্সচেঞ্জে এ বিষয়ে সমন্বয় করার জন্য যাবে।

সম্পর্কিত খবর