শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

টিকার জন্য ওসমানীতে উপচে পড়া ভিড়

করোনার টিকা দেয়ার শুরু থেকেই সিলেট নগরীর প্রধান কেন্দ্র এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ভিড় লেগেই আছে। প্রতিদিন হাজারো মানুষকে টিকা দেয়া হচ্ছে এই কেন্দ্রে। কিন্তু শনিবার গণটিকা দিতে এই হাসপাতালে ভিড় করেছিলেন কয়েক হাজার মানুষ। টিকা কেন্দ্রের বাইরের চত্বরেও ছিল মানুষের উপচেপড়া ভিড়। ওসমানী হাসপাতালে এতো মানুষের ভিড় এর আগে কোনদিন দেখিনি সিলেটের মানুষ। হাসপাতাল চত্বরে যেন পা ফেলার জায়গা মিলছিল না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে মানুষকে টিকা নিতে হয়েছে। এসময় শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

সারাদেশের সাথে শনিবার সকাল থেকে সিলেটেও শুরু হয়েছে করোনার গণটিকা কার্যক্রম। এবার সিটি করপোরেশন এলাকাসহ পুরো সিলেট বিভাগে ৭ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেয়ার টার্গেট নেয়া হয়েছে। এক হাজার ৫শ’ কেন্দ্রের মাধ্যমে শুরু হয়েছে টিকাদান।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গণটিকার প্রথম দিন অর্থাৎ শনিবার প্রতিটি ওয়ার্ডে ৩শ’ জন করে বিভাগের ১ হাজার ৫শ’ ওয়ার্ডে মোট সাড়ে চার লাখ মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে বাকি আড়াই লাখ টিকা দেয়া হবে।
সিলেট নগরীর ৯৬টি কেন্দ্রে শনিবার টিকা দেয়া শুরু হয়। তবে সকাল থেকে ওয়ার্ডভিত্তিক কেন্দ্রগুলোতে তুলনামূলক মানুষের কম ভিড় দেখা গেছে। যারা ওয়ার্ডভিত্তিক কেন্দ্রগুলোতে টিকা দিয়েছেন তারা অনেকটা স্বস্তিতেই দিয়েছেন। কম ভিড় থাকায় খুব বেশি সময় লাইনে দাঁড়াতে হয়নি। টিকা প্রদানের ব্যবস্থাপনা নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেছেন।

তবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে সকাল থেকে ছিল উপচেপড়া ভিড়। হাসপাতালের সামনের নতুন আউটডোর বিল্ডিংয়ের টিকাকেন্দ্র থেকে শুরু করে সামনের চত্বর পর্যন্ত তিল ধারণের ঠাঁই ছিল না। হাজার হাজার মানুষকে টিকা দিতে গিয়ে স্বাস্থ্যকর্মীদেরও হিমশিম খেতে হয়েছে। অনেকে লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অধৈর্য্য হয়ে ফিরে গেছেন। অনেকে আবার অভিযোগ তুলেছেন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মীরা স্বজনপ্রীতি ও অনিয়ম করে লাইন ভেঙ্গে অনেককে টিকা দেয়ার।

নানা কারণে যারা এতোদিন টিকা নিতে অনাগ্রহী ছিলেন গণটিকা কর্মসূচিতে সহজে সেসব লোক টিকা দিতে পেরেছেন বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।

সম্পর্কিত খবর