শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কারসাজিতে বাড়ছে চালের দাম

ভরা মৌসুমেও চালের বাজার ঊর্ধ্বমুখী। দাম বৃদ্ধির জন্য মিল মালিক সিন্ডিকেটকেই দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। উৎপাদন ও সরবরাহের সঙ্গে যে কোনও পণ্যের দাম কমা-বাড়ার সম্পর্ক কিন্তু চালের ক্ষেত্রে দেখা দিয়েছে ভিন্ন এক চিত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে রেকর্ড পরিমাণ চারের মজুত রয়েছে। যে পরিমাণ চাল মজুত রয়েছে তা আগামী জুন পর্যন্ত চাহিদার তুলনায় উদ্বৃত্ত। এরপরও বাড়ছে চালের দাম। চালের বেশিরভাগই চলে গেছে সিন্ডিকেটের কব্জায় বলে জানায় এই সূত্রটি। এর সঙ্গে জড়িত হয়েছে মৌসুমি ব্যবসায়ী, মিলার, আড়তদার, পাইকারসহ অনলাইন ব্যবসায়ীরা।

দেশে চালের সবচেয়ে বড় বাজার কুষ্টিয়ার খাজানগর। গত কিছুদিন ধরেই এই মোকামসহ অন্যান্য মোকামেও চালের দর বাড়তি। চালের ব্যাপক মজুত গড়ে করেছেন তারা। নিজেদের গ্রাহকদের চাহিদামতো বাড়তি দামে সরবরাহ করছেন। এতে সরবরাহ ব্যবস্থাপনায় একটি পরোক্ষ নিয়ন্ত্রণ চলে এসেছে। ফলে তারা পরিকল্পনামাফিক চালের দাম বাড়াতে পারছেন।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক বছরে চালের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ। বেসরকারি হিসাবে বেড়েছে ১৪ শতাংশ।

সংস্থাটির প্রতিদিনের বাজারদরের প্রতিবেদন অনুযায়ী, বাজারে এখন প্রতি কেজি মিনিকেট চাল সর্বোচ্চ ৬৬ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল ৫৮ টাকা।প্রতিবছর ভর মৌসুমে চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত কমে। এবার কমেনি। বরং বেড়েছে।

সূত্র জানায়, চলতি অর্থবছরে ৪ কোটি ৪ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে আমনের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৫০ লাখ টন। এর বিপরীতে উৎপন্ন হয়েছে ১ কোটি ৫৫ লাখ টনের বেশি।

অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৫ লাখ টন বেশি পাওয়া গেছে। ডিসেম্বর পর্যন্ত আমদানি হয়েছে ২৯ লাখ টন। আউস ও বোরো বাবদ জুনের মধ্যে আরও আড়াই কোটি টন চাল উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। একই সময়ে সাড়ে ৪ লাখ টন চাল আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া গত অর্থবছরের উদ্বৃত্ত হয়েছে ৩০ লাখ টন। এসব মিলে চলতি অর্থবছরে খাদ্যের সরবরাহের লাইনে আছে ৪ কোটি ৬৮ লাখ টন। চলতি অর্থবছরে চালের চাহিদা রয়েছে সাড়ে ৩ কোটি টন। এ হিসেবে উদ্বৃত্ত থাকছে ১ কোটি ১৮ লাখ টন।

নিম্ন আয়ের বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হলে তারা জানায়, করোনার বিপর্যয়ে আমরা এমনিতেই কাজকাম পাচ্ছি না। তার ওপর আবার চালের দাম বাড়ছে। চালের দাম বৃদ্ধি হলেও আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে না। চালের দাম আরও বাড়লে ছেলে-মেয়ে নিয়ে অনাহারে থাকতে হবে। তারপরও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে এই ভরা মৌসুমেও রাড়ছে চালের দাম। চালের এই বাড়তি জনগণের নাভিশ্বাস উঠে গেছে।

 

 

সম্পর্কিত খবর