বৈঠকে সার্চ কমিটি, চূড়ান্ত হতে পারে ১০ জনের নাম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির সপ্তম বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৫ মিনিটে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করছেন সার্চ কমিটির প্রধান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এতে কমিটির অন্য সদস্যরাও অংশ নিয়েছেন।
এর আগে গত রোববার (২০ ফেব্রুয়ারি) সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠক শেষে জানানো হয়েছিল নামের তালিকা সংক্ষিপ্ত করা হয়েছে। অর্থাৎ ১২ থেকে ১৩ জনের নাম বাছাই করা হয়েছে।



