শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

১৬ বছরের ছোট সাবার সঙ্গে যেভাবে প্রেম শুরু হৃত্তিকের

সাবা আজাদকে কেন্দ্র করে হৃতিকের জীবনে নতুন মোড়। চলচ্চিত্রপ্রেমীদের আলোচনায় দুজনের প্রেমের গুঞ্জন। হৃতিকের সঙ্গ বেশ উপভোগ করছেন সাবাও। ইন্টারনেটে রবিবার হৃতিকের কাকা রাজেশ রোশনের পোস্ট করা একটি পারিবারিক ছবি নতুন করে উস্কে দিয়েছে এই জল্পনা। সেই ছবিতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছিলেন সাবা আজাদও। ফলে তাদের সম্পর্ক নিয়ে প্রকাশিত এক রিপোর্ট ঘিরে তৈরি হওয়া জল্পনা এখন তুঙ্গে।

এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘হৃতিক এবং সাবার প্রথম কথা হয় টুইটারে এবং প্রায় দু-তিন মাস ধবে দু’জনে ডেট করছেন’। যদিও এর আগে শোনা গিয়েছিল যে খ্যাতনামীদের একটি ডেটিং অ্যাপ থেকেই আলাপ হয়েছিল দু’জনের। কী ভাবে তাদের সম্পর্ক শুরু হয়েছিল তাও প্রকাশ পেয়েছে ওই প্রতিবেদনে।

হৃতিক এক সময় টুইটারে সাবা আজাদের একটি ভিডিও লাইক করে শেয়ার করেছিলেন। প্রতিক্রিয়ায় সাবা হৃতিককে মেসেজ করে ধন্যবাদ জানিয়েছিলেন। এ ভাবেই নাকি শুরু হয় তাদের সম্পর্ক। দুজনে নাকি গোপনে গোয়াতে ছুটিও কাটাতে গিয়েছিলেন।

বলিউডের গ্রিক গড খ্যাত সুপারস্টার হৃতিক রোশন জীবনের ৪৮তম বছর পার করছেন। আশির দশকে শিশুশিল্পী হিসেবে কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন। তবে নায়ক হিসেবে হৃতিকের অভিষেক হয় ২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে। অর্থাৎ বলিউডে নায়ক হৃতিকের ২২ বছর চলমান।

সিনেমায় অভিষেকের বছর বিয়েও করে ফেলেন হৃতিক। ফ্যাশন ডিজাইনার সুজান খানের সঙ্গে শুরু করেন দাম্পত্য জীবন। সংসার আলো করে আসে দুই সন্তান। কিন্তু দীর্ঘ ১৪ বছর পর বিবাহবিচ্ছেদ করেন হৃতিক-সুজান। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

বিচ্ছেদের পর কারো সঙ্গে হৃতিকের সম্পর্কে জড়ানোর কথা শোনা যায়নি। অবশেষে সাবা আজাদ নামে এই তরুণী তার মন জিতে নিলেন। যিনি হৃতিকের চেয়ে ১৬ বছরের ছোট।

সাবা আজাদ বলিউডের তরুণ অভিনেত্রী। ইতোমধ্যে কয়েকটি ওয়েব সিরিজে কাজ করেছেন। কিছুদিন ধরে তার সঙ্গেই হৃতিক মেলামেশা করছেন বলে গুঞ্জন। হৃতিকের এক ঘনিষ্ঠ বন্ধুর বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হৃতিক সবসময় ব্যক্তিগত জীবনের খবরাখবর গোপন রাখতে চান। এ কারণে সাবা আজাদের বিষয়টিও প্রকাশ্যে আনতে চাইছেন না। তবে এবার হয়ত সেই সময় এসেছে। যদিও হৃতিক কিংবা সাবা আজাদ কেউই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

সম্পর্কিত খবর