শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চুয়াডাঙ্গায় নিখোঁজ ২ বৃদ্ধের মরদেহ মিলল ভুট্টাক্ষেতে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ভুট্টাক্ষেত থেকে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১২টার দিকে দর্শনা পৌর এলাকার পরানপুরের ঘোড়াভাঙ্গা মাঠের ভুট্টাক্ষেত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার সড়াবাড়িয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে শওকত আলী (৬৫) ও দর্শনা পৌরসভার পরানপুর গ্রামের মৃত গোলাম জোয়ার্দ্দারের ছেলে হাফিজুর রহমান জোয়ার্দ্দার (৬২)। দুজনের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, শওকত আলী ২দিন ও হাফিজুর রহমান জোয়ার্দ্দার একদিন ধরে নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়ার শওকত আলী পারিবারিক কলহের জের ধরে বাড়ি থেকে রাগ করে বের হয়। পরে সোমবার বেলা ১১টার দিকে কৃষকরা দর্শনা পরানপুর মাঠে গেলে শওকত আলীর লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

এর কিছুক্ষণ পরেই বেলা ১২টার দিকে পরানপুর ঘোড়া ভাঙ্গা মাঠের একই স্থানের ২০০ গজ দূরে হাফিজুর রহমান জোয়ার্দ্দারের লাশ দেখতে পায় স্থানীয় কৃষকরা। পরে সেখান থেকেও তার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দর্শনা থানার ওসি লুৎফুল কবির জানান, পরানপুর গ্রামে আধা কিলোমিটারের মধ্যে ভুট্টাক্ষেতের ভেতর থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের পাশে বিষের বোতল ছিল। অপরজনের মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মরদেহের পাশ থেকে ধারালো কাঁচি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর