শিরোনাম
ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণ
down of head

ইউক্রেনে বিদ্রোহীদের ‘হামলা’

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির স্ট্যানিসিয়া লুহানস্কায় একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। ভারী কামানের হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ওই অঞ্চলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অর্ধেক শহর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেন সেনাবাহিনীর দাবি, রুশ সমর্থিত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। এদিকে বিদ্রোহীদের অভিযোগ, ইউক্রেনের সরকারি বাহিনী তাদের স্থাপনায় মর্টার হামলা চালিয়েছে।

বিদ্রোহী বাহিনী বলছে, গত ২৪ ঘণ্টায় চারবার হামলা চালিয়েছে ইউক্রেন সেনাবাহিনী। হামলায় কেউ হতাহত হয়েছে কিনা, এখনো তারা নিশ্চিত নয়। উল্লেখ্য, ইউক্রেন ইস্যুতে যখন রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন এই পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠলো।
সূত্র : বিবিসি ও রয়টার্স।

সম্পর্কিত খবর