শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

এখনো ইউক্রেন সীমান্তে সেনা বাড়াচ্ছে রাশিয়া: ন্যাটো

ইউক্রেন সীমান্তে সেনা সংখ্যা আরও বাড়াচ্ছে রাশিয়া। ন্যাটোর পক্ষ থেকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) এমন অভিযোগ করা হয়। তবে এর আগে মঙ্গলবার মহড়া শেষে ইউক্রেন সীমান্ত থেকে সেনাদের কিছু অংশ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার দাবি করে রাশিয়া। এরপর বিশ্বজুড়ে স্বস্তি দেখা গেলেও এখন ন্যাটোর পক্ষ থেকে ভিন্ন তথ্য জানানো হচ্ছে। বুধবার সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের বুধবার ব্রাসেলসে বৈঠকে বসার কথা রয়েছে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের সম্মুখীন ইউরোপ। এ বিষয় নিয়েই মূলত আলোচনা হবে।

বৈঠক সামনে রেখে ন্যাটো প্রধান জেন স্টলটেনবার্গ বলেন, রাশিয়া সেনা প্রত্যাহার করছে কি না তা পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনো উত্তেজনা কমার মতো কিছু দেখা যাচ্ছে না বরং দেখা যাচ্ছে মস্কো সীমান্তে সামরিক কার্যক্রম বাড়িয়ে যাচ্ছে।

স্টলটেনবার্গ আরও বলেন, রাশিয়া সব সময়ই সেনা এদিক-সেদিক করে। সুতরাং প্রকৃত প্রত্যাহার সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক ঘোষণায় জানান, সীমান্ত থেকে কিছু সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। তবে পশ্চিমা নেতার সতর্ক করে জানান, বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, দেশজুড়ে ব্যাপক পরিসরে সামরিক মহড়া চলছে। তবে দক্ষিণ ও পশ্চিমের সামরিক জেলাগুলো তাদের মহড়া শেষ করেছে ও ঘাঁটিতে ফিরে আসতে শুরু করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সতর্ক করে জানায়, রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে আক্রমণ করতে পারে। এর মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে সেনা ফিরিয়ে নেওয়ার খবর আসে।

রাশিয়া শুরু থেকেই জানিয়ে আসছে ইউক্রেনে হামলা করার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, এ বক্তব্য প্রমাণ করতে হলে মস্কোকে অবশ্যই ইউক্রেন সীমান্ত থেকে পূর্ণ মাত্রায় সেনা প্রত্যাহার করতে হবে।

সম্পর্কিত খবর