শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে প্রখ্যাত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য। দেওয়া হবে গান স্যালুট। আজ বুধবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ থাকবে রবীন্দ্র সদনে। সেখানেই গুণমুগ্ধেরা তাকে শ্রদ্ধা জানাতে পারবেন। তারপর বিকেলে দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে রাজ্য সরকারের তত্ত্বাবধানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এর আগে কলকাতা পৌরসভার পিস ওয়ার্ল্ড থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ রাজ্য সঙ্গীত আকাদেমি নেওয়া হয়। তিনি দীর্ঘদিন রাজ্য সঙ্গীত আকাদেমি-র সভাপতি ছিলেন।

মঙ্গলবার কোচবিহারে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সন্ধ্যা মুখোপাধ্যায়-এর মৃত্যুর খবর পৌঁছায় তার কাছে। সেখান থেকে কলকাতায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে নিজের সফরসূচিতে কাঁটছাট করেন মমতা। বুধবার সরকারি তত্ত্বাবধানেই হবে সন্ধ্যার শেষকৃত্য।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সন্ধ্যা মুখোপাধ্যায়। মৃত্যুকালে এই কিংবদন্তি শিল্পীর বয়স হয়েছিল ৯০ বছর।

সম্পর্কিত খবর