শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

বাংলাদেশিদের পাঁচ হাজার ভিসা দেবে রোমানিয়া: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের রোমানিয়া পাঁচ হাজার ভিসা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ লক্ষ্যে ৬ সদস্যের একটি কনস্যুলার টিম বাংলাদেশে আসবে বলেও জানান তিনি।

সোমবার এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরের মার্চ মাস থেকে তিন মাস ঢাকায় অবস্থান করবে তারা। এই প্রথম রোমানিয়া এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই টিম ৩৪০০ স্থগিত থাকা ভিসাসহ প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করতে ঢাকায় আসছেন। তাদের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন। কারণ, এই প্রথম তারা বিদেশে এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশে রোমানিয়ার কোনো মিশন নেই। দিল্লির মিশন থেকে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে দেশটি।

সম্পর্কিত খবর