শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

বাংলাদেশ-মালদ্বীপ সরাসরি নৌযোগাযোগ স্থাপনের সুপারিশ

বাংলাদেশ-মালদ্বীপ বাণিজ্য বাড়াতে দুই দেশের মধ্যে দ্রুত ও সরাসরি নৌযোগাযোগ স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, মো. আব্দুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত ও নাহিম রাজ্জাক অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক ও চ্যালেঞ্জ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের মিশনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে তৎপর থাকার সুপারিশ করা হয়।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের কয়েকজন র্যাব কর্মকর্তার মতো অন্য দেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কি না, বাংলাদেশের বিপরীতে অন্য কোনো দেশের নিষেধাজ্ঞা রয়েছে কি না তা আগামী বৈঠকে বিস্তারিতভাবে উপস্থাপনের সুপারিশ করা হয়।

এছাড়া বহির্বিশ্বে ডাক্তার-নার্সসহ মেডিকেল টেকনোলজিস্টদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ চাহিদা পূরণে যথাযথ উদ্যোগ গ্রহণ এবং আর্মড ফোর্সেস মেডিকেল কোরে আসন সংখ্যা বৃদ্ধির সুপারিশ করা হয়।

সম্পর্কিত খবর