শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

জাহাজ ভাঙা শিল্পে শ্রমিক মৃত্যু বন্ধে পদক্ষেপ চায় এনবিআর

জাহাজ ভাঙা শিল্পে শ্রমিক মৃত্যু বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এক প্রাক-বাজেট আলোচনায় এনবিআর সদস্য মাসুদ সাদেক বলেন, প্রতি বছর পুরনো জাহাজ ভাঙতে গিয়ে শত শত শ্রমিক মারা যাচ্ছেন। এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন না কেন? রফতানিমুখী শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে শ্রমিক-মৃত্যু বন্ধ করতে হবে। পোশাক খাতে কোনো দুর্ঘটনা হলে বড় ধরনের পদক্ষেপ দেখতে পাই। আপনারা কেন শিপইয়ার্ডগুলোকে আধুনিক করছেন না?

অনুষ্ঠিত এ প্রাক-বাজেট আলোচনায় বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা), অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি), ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন, ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টসহ সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে বাজেটবিষয়ক প্রস্তাব দেয়া হয়।

আমদানি-রফতানি পণ্য গন্তব্যে পৌঁছে দেয়ার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাফা সভাপতি কবির আহমেদ বলেন, দেশের আমদানি-রফতানির বড় অংশই সম্পাদন হয় ফ্রেইট ফরওয়ার্ড প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। তাই এ খাতটিকে বিশেষভাবে দেখা জরুরি। নীতিমালাগত বিভিন্ন ত্রুটি ও অস্পষ্টতার কারণে এ খাতের প্রতিষ্ঠানগুলো নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। আমরা সরকারকে কর দিতে শতভাগ প্রস্তুত। তবে এক্ষেত্রে বেশকিছু নীতিমালার যৌক্তিকীকরণ ও সংশোধনের প্রস্তাব দেন তিনি।

আলোচনায় আগামী বাজেটে অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) ব্যবস্থাপনা কোম্পানিগুলোর করহার ৩০ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেছেন এ খাতের ব্যবসায়ীরা। বাংলাদেশ অভ্যন্তরীণ কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের সভাপতি নূরুল কাইয়ুম খান বলেন, কম লাভের ব্যবসা হওয়ায় এ খাতের ব্যবসায়ীরা বর্তমানে লোকসানে আছেন। ব্যবসায়ীরা ব্যাংকঋণে জর্জরিত হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে নতুন বাজেটে আইসিডি কোম্পানির করহার ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করছি। একই সঙ্গে উৎসেকর ৮ ও ৬ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করেন তিনি।

বাংলাদেশ শিপ ব্রেকারস অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু তাহের জাহাজ ভাঙা শিল্পের স্ক্র্যাপ ভেসেলের টনপ্রতি আমদানি শুল্ক দেড় হাজার থেকে কমিয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দেন। তিনি বলেন, স্ক্র্যাপ জাহাজের আন্তর্জাতিক বাজারদর মাত্রাতিরিক্ত বেড়েছে। প্রতি টন স্ক্র্যাপ ৩৫০ থেকে বেড়ে ৬০০ ডলারে উন্নীত হয়েছে। একই সঙ্গে বিনিময় হার বেড়ে ৮৫ টাকা থেকে ৮৮ টাকা হয়েছে। এমন পরিস্থিতিতে লোহার বাজারমূল্য স্থিতিশীল রাখতে স্ক্র্যাপ জাহাজের আমদানি শুল্ক ১ হাজার টাকা কমানোর দাবি জানান তিনি।

শ্রমিকের মৃত্যু বিষয়ে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের নেতা জহিরুল ইসলাম বলেন, শ্রমিক-মৃত্যুর হার অনেক কমে এসেছে। আগামীতে আশা করছি এটা বন্ধ হবে। আমরা এখন গ্রিন শিপইয়ার্ড রূপান্তরের দিকে যাচ্ছি। এরই মধ্যে তিনটি শিপইয়ার্ড গ্রিন ইয়ার্ডে রূপান্তরিত করেছি। আরো ১০টির কাজ চলমান রয়েছে। আগামী ২০২৩ সালের মধ্যে তালিকাভুক্ত সব শিপইয়ার্ড গ্রিন ইয়ার্ডে রূপান্তরের লক্ষ্যমাত্রা রয়েছে।

আলোচনায় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজল বলেন, এনবিআর সিঅ্যান্ডএফের কোনো একটি বিষয়ের ওপরই ভিন্ন এসআরও (প্রজ্ঞাপন) জারি করে। এতে নতুন নিয়মকানুন যুক্ত হয়ে কাজটি কঠিন হয়ে যায়। শুল্ক পরিশোধে সময়ক্ষেপণ হয়। একই বিষয়ে বার বার এসআরও জারি না করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ এ খাতের করপোরেট কর ৫ শতাংশে নামিয়ে আনার দাবি জানান।

সভাপতির বক্তব্যে এনবিআর সদস্য মো. মাসুদ সাদিক জানান, এসব প্রস্তাব বিশ্লেষণের পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে। আলোচনায় এনবিআর সদস্য (ভ্যাট নীতি) জাকিয়া সুলতানা ও সদস্য (আয়কর নীতি) সামসুদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খাতগুলোর ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর