শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিএনপি অংশ না নিলেও নির্বাচন কমিশন গঠন বন্ধ হবে না: হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, জনবিচ্ছিন্ন বিএনপি অংশ না নিলেও নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন প্রক্রিয়া কোনটাই বন্ধ হবে না। নীতি আদর্শহীন বিএনপি নিজের স্বার্থে সকালে এক কথা বিকেলে আরেক কথা বলেন। নির্বাচন কমিগশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নিয়মানুযায়ী কাজ করছে। প্রায় ৩৫০ জনের নাম জমা পড়েছে। এর পরে এ নিয়ে আর কোন রাজনৈতিক দলের কথা থাকতে পারে না। আজ রবিবার বেলা ১২ টায় কুষ্টিয়া শহরে ট্রমা সেন্টার এন্ড স্পেশালাইজ্ড হাসপাতাল উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি ছাড়া আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে যাচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে হানিফ আরো বলেন, বিএনপি দেশে একমাত্র রাজনৈতিক দল নয়, ছোটখাট অনেক দল রয়েছে। নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া তাদের নিজস্ব রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার। কোনো দল অংশ না নিলেও নির্বাচন প্রক্রিয়া বন্ধ হবে না।

এসময় কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. সদর উদ্দিন খান সাধারণ, সাধারণ সম্পাদক আজগর আলী, বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডাক্তার আমিনুল হক রতন, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার আশরাফুল হক দারা, হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর