শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

প্রেম প্রত্যাখ্যান করায় বাবা-মাসহ কলেজছাত্রীকে মারধর

ভোলার চরফ্যাশন উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কলেজছাত্রীকে মারধর করেছেন রাকিব নামে এক যুবক। এ সময় ওই ছাত্রীকে বাঁচাতে তার বাবা, মা ও ভাই এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগে জানা যায়।

এ ঘটনায় শনিবার ওই শিক্ষার্থীর দাদা শাহাজান মাস্টার বাদী হয়ে বখাটে রাকিবসহ ৯ জনকে আসামি করে দুলারহাট থানায় মামলা করেন।

এর আগে শুক্রবার উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ওই শিক্ষার্থীর বাড়িসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা আহত শিক্ষার্থী ও তার বাবা-মাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন।

শনিবার হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজছাত্রী জানান, রাকিব ও তারা একই গ্রামে বসবাস করেন। তিনি স্থানীয় কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়েন। প্রায় ৫ বছর ধরে রাকিব তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। প্রাইভেট ও কলেজে আসা-যাওয়ার পথে প্রায় রাকিব তাকে কুরুচিপূর্ণ কথা বার্তা বলত। বিষয়টি তিনি তার বাবাকে জানান। বাবা রাকিবের পরিবারকে জানিয়েও কোনো প্রতিকার পাননি তারা।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার দুপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রাকিব তার পথরোধ করে উত্ত্যক্ত করছিল। বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানাই। বিকালে বাবা যুবক রাকিবের পরিবারের কাছে নালিশ জানালে ক্ষিপ্ত হন রাকিব। শনিবার সকালে ছোট ভাই বাড়ির দরজার পাশে হাঁটছিলেন। এ সময় রাকির ও তার বন্ধু হৃদয় মিলে তাকে গাল মন্দ শুরু করেন। প্রতিবাদ করলে ভাইকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তাদের চিৎকারে বাব মা এলে রাকিব ও তার পরিবারের সদস্য শালাউদ্দিন মেলাকার, তহমিনা, সামিরাসহ ১০/ ১২ জনের একটি দল তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর পরই অভিযুক্ত রাকিব ও তার পরিবার আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

কলেজের অধ্যক্ষ একে এম শাহ আলম খোকন জানান, ঘটনাটি শুনেছি। ওই বখাটে যুবকের বিরুদ্ধে মামলার জন্য ওসিকে সুপারিশ করা হয়েছে।

দুলারহাট থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, শিক্ষার্থীকে উত্ত্যক্তকারী যুবক রাকিবসহ ৯ জনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সম্পর্কিত খবর