শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সাতক্ষীরায় বাড়ছে খেসারি ডাল উৎপাদন

সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় খেসারি ডাল উৎপাদন বাড়ছে। লবণাক্ততার কারণে যেখানে অন্য সব ফসল উৎপাদন করতে পারেন না কৃষক, সেখানে কম খরচে খেসারি ডাল উৎপাদন করে লাভবান হচ্ছেন তারা।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার সাতটি উপজেলায় খেসারি ডাল উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সাড়ে তিন হাজার টনের বেশি। এর মধ্যে সদর উপজেলায় ৯৪ টন, কলারোয়ায় ৬২ টন, তালায় ৯৩ টন, কালিগঞ্জে ২ হাজার ৬৬ টন, আশাশুনিতে ২০ টন, দেবহাটায় ৩৩ টন এবং শ্যামনগরে ১ হাজার ২০০ টন।

সূত্রটি আরো জানায়, গেল মৌসুমের তুলনায় চলতি মৌসুমে জেলায় উৎপাদন লক্ষ্য বেড়েছে অন্তত ৭০০ টন। গত মৌসুমে জেলায় খেসারি ডাল উৎপাদন হয়েছিল ২ হাজার ৮০০ টন। এদিকে সরকারি লক্ষ্যমাত্রা সামনে রেখে জেলায় এ ডালের আবাদ হয়েছে ২ হাজার ৭০০ হেক্টর জমিতে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম বলেন, জেলার উপকূলীয় এলাকায় খেসারি উৎপাদন বাড়ছে। তাছাড়া ফসলটির উৎপাদন খরচও খুবই কম। ফলে উপকূলীয় এলাকার প্রান্তিক পর্যায়ের কৃষকরা খেসারি ডাল উৎপাদনে আগ্রহী বেশি।

সম্পর্কিত খবর