শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

শিশু ধর্ষণের অভিযোগে যুবদল নেতা মিসকিন গ্রেফতার

ফেনীর সোনাগাজী উপজেলায় নিজের ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা ইমাম হোসেন মিসকিনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে রাজবাড়ী সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইমাম সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক। তিনি উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় ১৫টি মামলা রয়েছে। একটি মামলায় সাত মাস কারাগারে থেকে তিনি সম্প্রতি জামিনে মুক্ত ছিলেন।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, মামলার পরপরই ইমামকে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী থেকে গ্রেফতার করা হয়।

বুধবার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।

গত ২৭ জানুয়ারি রাতে এ ধর্ষণের ঘটনায় ৪ ফেব্রুয়ারি দুপুরে সোনাগাজী মডেল থানায় ইমামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা করেন তার স্ত্রী।

মামলায় ইমাম ছাড়াও চর দরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালামকে আসামি করা হয়।

আর শিশুর মামা আসামি আবুল কালাম আজাদের বিরুদ্ধে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

আজাদ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান।

শিশুটির মায়ের অভিযোগ, ইমাম হোসেনের সঙ্গে ১৭ বছর আগে তার বিয়ে হয়। তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তানদের নিয়ে তিনি বাবার বাড়িতে থাকেন। ২৭ জানুয়ারি রাতে তিনি রান্নাঘরে রুটি তৈরি করছিলেন। এ সময় তার আট বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে তার স্বামী। রান্নাঘর থেকে এসে বিছানার ওপর মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় তড়িঘড়ি করে ইমাম হোসেন পালিয়ে যান।

ভিকটিমের মা জানান, ঘটনাটি ২৮ জানুয়ারি ইমামের মামা আবুল কালাম আজাদকে জানান। কিন্তু ধর্ষণের বিষয়টি সমাধান না করে ৩০ জানুয়ারি আজাদের পরামর্শে দেনমোহরের ৭০ হাজার টাকা পরিশোধ করে তাকে তালাক দেন যুবদল নেতা ইমাম।

তিনি আরও জানান, এর আগে আরও দুটি বিয়ে করেন ইমাম। ওই দুই সংসারে তিন ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইমাম হোসেন মেসকিন স্ত্রীকে তালাক দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিজের শিশুকন্যাকে ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন।

বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ তালাকের বিষয়টি স্বীকার করলেও তাকে ধর্ষণের বিষয়ে কিছুই জানানো হয়নি বলে দাবি করেন।

তিনি বলেন, ধর্ষণের বিষয়টি তাকে জানানো হলে তিনি বাদিকে থানার আশ্রয় নিতে বলতেন।

সম্পর্কিত খবর