শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে ৫ ভাই নিহতের ঘটনায় মামলা

বাবার শ্রাদ্ধক্রিয়া শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচ ভাই নিহরের ঘটনা মামলা করা হয়েছে।

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় মামলা হয়েছে। জব্দ করা হয়েছে সেই পিকআপ ভ্যান।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পিকআপভ্যানচালককে অজ্ঞাত আসামি করে চকরিয়া থানায় নিহতদের ছোট ভাই প্লাবন চন্দ্র সুশীল মামলা করেন।

চকরিয়া থানার ওসি ওসমান গণি জানান, রাত ১০টার দিকে নিহতদের ছোট ভাই প্লাবন চন্দ্র সুশীল মামলা করেছেন। তার আগে ডুলাহাজরা থেকে পিকআপ ভ্যান জব্দ করা হয়। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঘন কুয়াশার মধ্যে চকরিয়ায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মিনিট্রাকের চাপায় চার ভাই ঘটনাস্থলে নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরেক ভাইয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় তাদের আরও দুই ভাই ও এক বোন আহত হন।

চকরিয়া উপজেলার ডুলাহাজারার মালুমঘাটে এ দুর্ঘটনা ঘটে। ১০ দিন আগে তাদের বাবা মারা যান।

নিহতরা হলেন-ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিং ভং হাসিনাপাড়ার বাসিন্দা সুরেশ চন্দ্র শীলের ছেলে অনুপম শীল (৪৩), নিরুপম শীল (৪০), দীপক শীল (৩৫) ও চম্পক শীল (৩০)।

ঘটনাস্থলে তারা মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান স্মরণ শীল (২৬)। আহতরা হলেন-হিরা রানী শীল (৩৮), রক্তিম শীল (৩৩) ও প্লাবন শীল।

ওসি ওসমান গণি জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

ডুলহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, ১০ দিন আগে সুরেশ শীল মারা যান। সনাতন ধর্ম অনুসারে সুরেশের সাত ছেলে ও এক মেয়ে ভোরবেলায় ক্ষৌর কর্ম করতে হাসিনাপাগার তিন রাস্তার মন্দিরে যান। মন্দির থেকে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। তাদের সৎকারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হয়।

 

সম্পর্কিত খবর