শিরোনাম
icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস
down of head

সূচকের বড় উত্থানে লেনদেন শুরু

সূচকের বড় উত্থানের প্রবণতার মাধ্যমে রোববার (৬ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। সপ্তাহের প্রথম দিন ওষুধ, প্রকৌশল, ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারের দাম বেড়েছে।

আর তাতে লেনদেনের প্রথম ১৫ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ২৬ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তাতে লেনদেন হয়েছে প্রায় একশ কোটি টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত সময়ে ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮২টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৩ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৯২ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ২ কোটি ২২ লাখ ৫৬ হাজার ৮৬৯ টাকার শেয়ার।

সিএসইতে আধা ঘণ্টায় ৫৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম।

 

সম্পর্কিত খবর