শিরোনাম
icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস
down of head

‘এই শূন্যতা পূরণ হবার নয়’, ভারতে রাষ্ট্রীয় শোক

কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যু ভারতের সংস্কৃতি জগতে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই শূন্যতা পূরণ হবার নয় বলেও মন্তব্য করেন। এদিকে তার মৃত্যুতে আগামী দুই দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

টুইটে মোদি লেখেন, অনুভূতি বলে বোঝাতে পারবো না। লতা দিদি আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি আমাদের দেশে শূন্যতা রেখে গেলেন, যা পূরণ হওয়ার মতো নয়। আগামী প্রজন্ম তাকে ভারতীয় সংস্কৃতির একজন অকুতোভয় হিসেবে মনে রাখবেন। তার সুরেলা কণ্ঠ মানুষকে মুগ্ধ করার মতো অতুলনীয় ক্ষমতা ছিল।

মোদি আরও যোগ করেন, ভারতীয় চলচ্চিত্রের বাইরে দেশের বিকাশের প্রতি তার ছিল আগ্রহ। তিনি সব সময় একটি শক্তিশালী ও উন্নত ভারত দেখতে চেয়েছেন।

রবিবার মুম্বাইয়ে ৯২ বছর বয়সে চির বিদায় নেন লতা। কিংবদন্তি এই শিল্পীর মৃতুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতে। লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা এন সান্থানাম। তার মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি, রাজনৈতিকসহ বিভিন্ন পর্যায়ের মানুষ শোক জানাচ্ছেন।

কোভিড পরবর্তী জটিলতার কারণে মৃত্যু হল লতা মঙ্গেশকরের, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন সকাল ৮.১২ মিনিটে প্রয়াত হন লতা মঙ্গেশকর। এখন তাঁর পার্থিব দেহ শিবাজি পার্কে নিয়ে যাওয়ার আয়োজন করছে হাসপাতাল কর্তৃপক্ষ, সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হবে লতা মঙ্গেশকরকে।

 

সম্পর্কিত খবর