শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বৃষ্টিতে জয়পুরহাটে আলুর ব্যাপক ক্ষতি

অসময়ের বৃষ্টিতে জয়পুরহাটে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর রাত থেকে অঝোর ধারায় বৃষ্টিতে জেলায় অধিকাংশ আলু ক্ষেত ডুবে গেছে। হিমাগারে রাখার জন্য ক্ষেত পরিচর্যা করলেও অসময়ের বৃষ্টিতে ডুবে যাওয়া আলু নষ্ট হওয়ার শঙ্কা করছেন কৃষকরা। আর কৃষি বিভাগ বলছেন, বৃষ্টি থেমে গেলে ক্ষতির আশঙ্কা থাকবে না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আবহাওয়া ভালো থাকায় জয়পুরহাট জেলায় এবার ৪০ হাজার ৩৫০ হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৭ হাজার ১০০ হেক্টর, পাঁচবিবিতে ৭ হাজার হেক্টর, কালাইয়ে ১১ হাজার ১০০ হেক্টর, ক্ষেতলালে ৯ হাজার হেক্টর এবং আক্কেলপুরে ৬ হাজার ১৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

জয়পুরহাট সদর উপজেলার ঘুনা পাড়া গ্রামের কৃষক আক্কাস আলী জানান, তিনি এবার ৫ বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। এর মধ্যে ১ বিঘা জমির আগাম জাতের আলু বিক্রি করেছেন। বাকি জমিতে আলু রয়েছে। এমনিতে আলুর দাম কম, তারপর হঠাৎ বৃষ্টিতে জমির আলু পানিতে ডুবে আছে।
ক্ষেতলাল উপজেলার তিলাবদুল গ্রামের কৃষক আফজাল হোসেন জানান, অধিক লাভের আশায় কৃষকরা এবার আগাম আলু চাষ করেছেন। বিঘা প্রতি যার উৎপাদনে খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। কিন্তু মৌসুমের শুরু থেকে আলুর দাম না থাকায় কিছুটা বিপাকে পড়েছেন তারা।

আক্কেলপুর উপজেলার ভিকনি গ্রামের কৃষক ছাইদুর রহমান জানান, জমি থেকে সেচ দিয়েও পানি সরাতে পারছেন না। কারণ মাঠ পানিতে ডুবে আছে পানি যাওয়ার কোনো জায়গা নেই। এভাবে দু-তিনদিন আলু পানিতে ডুবে থাকলে সব আলু নষ্ট হয়ে যাবে। এতে করে বিপুল ক্ষতিতে পড়তে হবে।

কালাই উপজেলার হাতিয়র গ্রামের কৃষক গোলাম রব্বানী বলেন, লাভ-লোকসান যা-ই হোক আলুর আবাদ তাদের প্রধান ফসল। গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে এবারও তিনি ৮ বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। আর কয়েক দিন পর আলু উত্তোলন করার পর ওই জমিতে আবার বোরো ধানের চারা রোপন করার কথা। হঠাৎ বৃষ্টিতে আলুর জমি পানিতে ডুবে গেছে। এভাবে আলু পানিতে ডুবে থাকায় বেকায়দায় পড়েছে তিনি।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শফিকুল ইসলাম জানান, জেলায় দু’দিনে ১৭ দশমিক ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ বছর জেলায় ৪০ হাজার ২৮০ হেক্টর জমিতে আলু চাষ করেছে কৃষকরা। এর মধ্যে এখন পর্যন্ত ৩০ ভাগ জমিতে আলু উত্তোলন হয়েছে। তিনি আরও জানান, হঠাৎ করে এই বৃষ্টিতে আলুর জমিতে পানি জমে গেছে। এতে কৃষকরা ক্ষতির সম্মুখীন হবে। অসময়ে আবহাওয়ার এমন বৈরীতা কেটে লোকসান নয় আলুতে লাভবান হয়ে শেষ হাসি হাসবেন কৃষকরা এমন প্রত্যাশ কৃষি বিভাগের।

সম্পর্কিত খবর