শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিবাহিত পুরুষকে বিয়ে করবেন না অপু বিশ্বাস

কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢালিউডের কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বলতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, ‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আছে। প্রফেশনাল ও ব্যক্তিগত দুটি জীবনকে প্রাধান্য দিচ্ছি। ব্যক্তিগত জীবন নিয়েও আমার পরিকল্পনা আছে। তবে সুন্দরভাবে, বিতর্কিতভাবে নয়। এজন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে। কারণ আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই। এই জায়গা থেকে সামনে এগুতে হবে।’
এরপর অনুষ্ঠানের উপস্থাপক সরাসরি জানতে চান কতদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছেন? জবাবে অভিনেত্রী বলেন, ‘এটা নিয়ে আমার পরিবার ভাবছেন। কারো বেবি আছে, কারো পরিবার আছে এটা আমার পছন্দ নয়। মোট কথা হলো—বিবাহিত মানুষ বিয়ে তো দূরে থাক পছন্দের কাতারেও থাকবে না। এটা আমার ব্যক্তিগত চয়েজ। আমার পরিবারকে এমনটাই বলে দিয়েছি।’

প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের পর গোপনে ২০০৮ সালে শাকিব খানকে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবনে তাদের আব্রাম খান জয় নামের একটি পুত্র সন্তান রয়েছে। সন্তান জন্মের পর জয়কে নিয়ে গণমাধ্যমে হাজির হওয়ার পর শাকিব খান-অপু বিশ্বাসের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। দীর্ঘ আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এখন অপু বিশ্বাস সিঙ্গেল মাদার। এখন অপু ভক্তদের জানার আগ্রহ কবে বিয়ে করছেন তাদের প্রিয় নায়িকা।

সম্পর্কিত খবর