শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ন্যাপথা থেকে সলভেন্ট উৎপাদন শুরু সিভিও পেট্রোকেমিক্যালের

ন্যাপথা থেকে উন্নতমানের সলভেন্ট উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। বিএসটিআইয়ের মান অনুযায়ী গত ২৯ জানুয়ারি পণ্যটির উৎপাদন শুরু করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

এর আগে মেসার্স এমএ বাশার অ্যান্ড ব্রাদার্সের কাছ থেকে জাপানে তৈরি একটি তেলের ট্যাংকার কেনে সিভিও পেট্রোকেমিক্যাল। ট্যাংকারটির ধারণক্ষমতা ২ হাজার ৭৩ টন। ন্যাপথার গুণগতমান, পরিমাণ, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ও ইস্টার্ন রিফাইনারির কাছ থেকে কাঁচামাল পণ্যটি আনতে পরিবহন ব্যয় সাশ্রয়ে এটি কেনা হয়। এ ট্যাংকারের মাধ্যমে এরই মধ্যে ইস্টার্ন রিফাইনারির কাছ থেকে ন্যাপথার প্রথম চালান পেয়েছে কোম্পানিটি।

কোম্পানিটি বলছে, এ ট্যাংকারের মাধ্যমে অন্যান্য কোম্পানির পণ্য পরিবহন করে অতিরিক্ত আয় করা সম্ভব হবে। এছাড়া মূল জাহাজ থেকে কোম্পানিটির স্টোরেজ ট্যাংকে কনডেনসেট পরিবহনেও এ তেলের ট্যাংকারটি কাজে লাগানো হবে এবং এতে পরিবহন বাবদ কোম্পানির ব্যয় সাশ্রয় হবে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৬ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ১৭ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ৫৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ২৩ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৯ পয়সা, যেখানে আগের বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৫৫ পয়সায়।

এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি সিভিও পেট্রোকেমিক্যাল। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য উদ্যোক্তা ও পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল সিভিও পেট্রোকেমিক্যাল। ২০১৮ হিসাব বছরেও ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৭ হিসাব বছরের জন্য ২ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। তার আগে ২০১৬ হিসাব বছরে ২৫ শতাংশ নগদ এবং ২০১৫ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যালের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৭ কোটি ৭৭ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২ কোটি ৭২ লাখ টাকা।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২২ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ৮২ টাকা থেকে ২৭২ টাকার মধ্যে ওঠানামা করেছে।

সম্পর্কিত খবর