শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

৭ বাংলাদেশির মরদেহ ইতালিতে দাফন না করার অনুরোধ দূতাবাসের

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠাণ্ডায় প্রাণ হারানো ৭ বাংলাদেশি নাগরিকের মরদেহ সেখানে দাফন না করার জোরালো অনুরোধ করেছে রোমের বাংলাদেশ দূতাবাস।

এরই মধ্যে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, ইতালিতে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য আমরা দেশটির কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা ইতালির কর্তৃপক্ষকে যে কোনো উপায়ে দাফন বন্ধ করার জন্য জোরালোভাবে অনুরোধ করেছি। আমরা বলেছি এসব লাশ বাংলাদেশে পাঠাতে হবে। ইতালি কর্তৃপক্ষ এতে সম্মত হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি লাম্পেডুসা দ্বীপে যাওয়ার সময় দীর্ঘক্ষণ তীব্র ঠাণ্ডায় ৭ বাংলাদেশ নাগরিক মারা যান। এই ৭ বাংলাদেশি হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল এবং মাদারীপুর সদর উপজেলার বাপ্পী। মৃত অপর দুই জন হলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জে ভৈরব উপজেলার সাইফুল

সম্পর্কিত খবর