শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

হারুনের বিরুদ্ধে মামলা করবে হিরো আলম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুনের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন হিরো আলম।

হিরো আলমের অভিযোগ, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সদস্য হিরো আলমকে এফডিসির ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এতে তার সম্মানহানি ঘটেছে দাবি করে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনের বিরুদ্ধে মানহানি মামলা করবেন হিরো আশরাফুল আলম।

রোববার হিরো আলম বলেন, নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের জন্যই ভোটের দিন পরিচালক, প্রযোজকদের এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি। তার কারণেই আজ আমাদের নিজেদের মধ্যে কলহ তৈরি হয়েছে। তার মতো মানুষ এফডিসিতে থাকলে চলচ্চিত্রের ক্ষতি ছাড়া লাভ হবে না। তার এফডিসিতে নয়, জেলখানায় থাকা উচিত। ভোটের দিন আমার সঙ্গে যা ঘটেছে তাতে আমার সম্মানহানি হয়েছে। আমি নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মানহানি মামলা করব।

এদিকে আজ সন্ধ্যায় তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে হিরো আলম লেখেন, নির্বাচনের দিন অনেক সাংবাদিক ভাইসহ আমাকেও অনেক কষ্ট দিয়েছেন, অসম্মান করেছেন ওই পীরজাদা হারুন। আমি তার নামে মামলা করব। করতে চাই …।

উল্লখ্য, নির্বাচনের দিন ১৭টি সংগঠনের সদস্যদের এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ কারণে প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা পীরজাদা শহীদুল হারুনকে নিষিদ্ধ ঘোষণা করেছে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮ সংগঠন।

 

সম্পর্কিত খবর