শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ঊর্ধ্বমুখী ভিয়েতনামের কফি রফতানি

চলতি মাসে ঊর্ধ্বমুখী রয়েছে ভিয়েতনামের কফি রফতানি। অর্থনৈতিক পুনরুদ্ধার এবং করোনা মহামারীর প্রতিবন্ধকতা কাটছে। ফলে রফতানিতে যেসব চ্যালেঞ্জ ছিল তা সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে দেশটি। অন্যদিকে চাল রফতানি ৪ দশমিক ২ শতাংশ বাড়তে পারে। ভিয়েতনামের সরকারি প্রাক্কলনে এ তথ্য উঠে এসেছে।

দেশটির জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস (জিএসও) জানায়, চলতি মাসে ভিয়েতনামের কফি রফতানি ১ লাখ ৭৫ হাজার টনে পৌঁছতে পারে, যা ২৯ লাখ ব্যাগের (প্রতি ব্যাগে ৬০ কেজি) সমপরিমাণ। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বাড়বে ৯ শতাংশ।

ভিয়েতনাম বিশ্বের শীর্ষ রোবাস্তা কফি উৎপাদক। রফতানির পাশাপাশি চলতি মাসে কফি রফতানি আয়ও বাড়ার সম্ভাবনা রয়েছে। আয়ের পরিমাণ দাঁড়াতে পারে ৩৯ কোটি ৫০ লাখ ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ দশমিক ৯ শতাংশ। বিশ্ববাজারে পানীয় পণ্যটির ঊর্ধ্বমুখী দামের কারণে আয় বাড়ছে।

 

অন্যদিকে চলতি মাসে ৩ লাখ ৬০ হাজার টন চাল রফতানি করতে পারে ভিয়েতনাম। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বাড়তে পারে ৪ দশমিক ২ শতাংশ।

সম্পর্কিত খবর