শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কাঞ্চন-নিপুণরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়

বাংলাদেশের শোবিজে এই মুহূর্তে সবচেয়ে আলোচনায় বিষয়-চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আগামী শুক্রবার (২৮ জানুয়ারি) দেশীয় চলচ্চিত্রের আঁতুড়ঘর হিসেবে পরিচিতি বিএফডিসিতে হবে এই নির্বাচন। সিনেমার তারকাদের এই নির্বাচনে লড়াই হবে দুটি প্যানেল কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ পরিষদের মধ্যে।

ভোটের আগে দুই পক্ষের কথার ঝড়ে উত্তপ্ত নির্বাচনী মাঠ। আর ঠিক এই সময়ে গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছেন কাঞ্চন-নিপুণ পরিষদের কয়েকজন সদস্য।

প্যানেলের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রার্থী রিয়াজ, সহ সাধারণ সম্পাদক প্রার্থী সাইমন সাদিক এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া প্রসঙ্গে কাঞ্চন-নিপুণ প্যানেলের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা মূলত উনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছি। তাছাড়া আমাদের বিএফডিসি কিন্তু উনার নির্বাচনী এলাকাতেই। আমাদের নির্বাচনটা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য তিনি যাতে দিক নিদের্শনা দেন সেটাও আমরা উনাকে বলেছি। তিনি আমাদের কথা মন দিয়ে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন।’

এদিকে আজ দুপুরে মগবাজারের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে নিজেদের নির্বাচনী ইশতেহার ও সার্বিক বিষয়ে মত বিনিময় করবে কাঞ্চন-নিপুণ প্যানেল।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ এবং মিশা-জায়েদ দুই দলের মধ্যকার নির্বাচনী লড়াই ইতোমধ্যে জমে উঠেছে। কিন্তু শেষ হাসি কার মুখে ফোটে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে ২৮ জানুয়ারি রাত অব্দি।

 

সম্পর্কিত খবর