শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বেড়েছে চার কোম্পানির মুনাফা, কমেছে একটির

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির। এগুলো হচ্ছে- বস্ত্র খাতের তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড, অ্যাপেক্স গ্রুপের দুই কোম্পানি অ্যাপেক্স স্পিনিং মিলস ও অ্যাপেক্স ফুডস লিমিটেড। এছাড়া মুন্নু গ্রুপের দুই কোম্পানির মধ্যে মুন্নু সিরামিকের মুনাফা বেড়েছে, আর কমেছে মুন্নু অ্যাগ্রো জেনারেল মেশিনারিজ লিমিটেডের।

বুধবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, বস্ত্রখাতের কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর ২০২১ সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৫০ পয়সা।

অ্যাপেক্স গ্রুপের দুই কোম্পানি অ্যাপেক্স স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১৬ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ০৪ পয়সা।

একই গ্রুপের অপর কোম্পানি অ্যাপেক্স ফুডস লিমিটেডের শেয়ার প্রতি আয় হয়েছে ৪৩ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৩৩ পয়সা। অর্থ্যাৎ দশ পয়সা আয় বেড়েছে। ইপিএস বাড়ায় ৩০ ডিসেম্বর ২০২১ সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১৭ টাকা ৯৫ পয়সা।

এছাড়া মুন্নু গ্রুপের দুই কোম্পানির মধ্যে মুন্নু সিরামিকের চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৪৩ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৩৭ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ৬ পয়সা।

তবে একই সময়ে কোম্পানি মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ৫৭ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা কমেছে ১৪ শতাংশ।

সম্পর্কিত খবর