শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পাম অয়েল রফতানিতে নতুন শর্ত জুড়ে দিল ইন্দোনেশিয়া

পাম অয়েল রফতানিতে নতুন শর্ত জুড়ে দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। এখন থেকে পণ্যটি রফতানিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতিপত্র নিতে হবে সংশ্লিষ্টদের। পাশাপাশি উৎপাদকরা স্থানীয় বাজারে কী পরিমাণ পাম অয়েল সরবরাহ করবেন তাও মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেয়া হয়েছে। দেশটির সরকারি একটি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর দ্য স্টার।

বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক ও রফতানিকারক দেশ ইন্দোনেশিয়া। স্থানীয় বাজারে সরবরাহ বাড়ানো এবং শিল্প উৎপাদন খাতকে সমৃদ্ধ করতে অপরিশোধিত পাম অয়েল রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে একটি খসড়া পরিকল্পনা করেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, গত বছর ইন্দোনেশিয়া দেশে উৎপাদিত পাম অয়েলের ৪০ শতাংশই রফতানি করেছে। তবে এবার রফতানি ২০ শতাংশে নামিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। রফতানির পরিবর্তে স্থানীয় বাজারে সরবরাহ বাড়ানো হবে। ফলে পণ্যটির ঊর্ধ্বমুখী দামে লাগাম টেনে ধরা সম্ভব হবে বলে মনে করছেন নীতিনির্ধারকরা।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এতদিন শুল্ক বিভাগে ঘোষণা দিয়েই ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানিকারকরা বিদেশের বাজারে পণ্যটি বিক্রি করতে পারতেন। তবে নতুন নিয়মের অধীনে রফতানিকারকদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে। গতকাল থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে বলেও নিশ্চিত করেন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর