শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

অল্পের জন্য বেঁচে গেল সারার সুন্দর মুখখানি!

বাল্ব হইতে সাবধান! এরপর থেকে এই কথা সবসময়ই মনে রাখবেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। রবিবার মেক-আপ করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন সাইফ আলী খান কন্যা। ভ্যানিটিতে বসে প্রতিদিনের মতোই শ্যুটিং-এর আগে মেক-আপ সারছিলেন অভিনেত্রী, কিন্তু তারপরের ঘটনা রীতিমতো ভয়ঙ্কর।

শ্যুটিং-এর জন্য তৈরি হচ্ছিলেন সারা। অভিনেত্রীকে বলতে শোনা গেল, ‘একটু জিতুকে বলো না নারকেলের জল দিতে’। মেক-আপ আর্টিস্টরা টাচ-আপে ব্যস্ত, এরপর আচমকাই একটা বিকট শব্দ ভেসে এল, এবং বিদ্যুতের ঝলকানির মতো দেখা গেল। সেইসময়ই ফোনের ক্যামেরাও আচমকা কেঁপে উঠে্ এবং বন্ধ হয়ে যায়।

ভিডিওটি প্রথমবার দেখে আপনি পুরো ঘটনা নাও বুঝতে পারেন, তবে একটু মন দিয়ে দেখলে বুঝবেন কেমনভাবে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সারা।

অভিনেত্রীর ভ্যানিটিতে যে আয়না ছিল তার চারপাশে লাগানো লাইট বাল্বের একটি ফেটে যাওয়াতেই ঘটেছে এই বিপত্তি, যার জেরে রীতিমতো ভয় পেয়ে যান সারা। নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে এই ভিডিওটি শেয়ার করেছিলেন সারা, সঙ্গে ক্যাপশনে লেখেন- ‘এমন দিনের শুরু’।

এরপর লাইটবাল্ব আর ফেটে যাওয়ার ইমোজি জুড়ে দেন সারা, যাতে সকলে বুঝতে পারে ঘটনাটি ঠিক কী ঘটেছিল। সেই সময় তাঁর সঙ্গী যাঁরা ছিল সেই মেক-আপ আর্টিস্ট আদিত্য শর্মা এবং প্রয়োজক পূজা বিজনকেও নিজের ইনস্টা স্টোরিতে ট্যাগ করেন সারা।

আপতত লক্ষ্মণ উতরেকরের আসন্ন ছবির শ্যুটিং করছেন সারা, ছবিতে তাঁর নায়ক ভিকি কৌশল। শোনা যাচ্ছে, এই ছবিটি নাকি কার্তিক-কৃতী অভিনীত ‘লুকা ছুপ্পি’র সিক্যুয়েল তবে সেই নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য মেলেনি।

সারাকে শেষ দেখা গিয়েছে ‘আতরঙ্গি রে’ ছবিতে। পরিচালক আনন্দ এল রাইয়ের এই ছবিতে ধানুশ ও অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সারা।

সম্পর্কিত খবর