শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ফু-ওয়াং ফুডসের ৮৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের ৮৪ লাখের বেশি শেয়ার বিক্রির ঘোষণা দেয়া হয়েছে। কোম্পানিটির তিনজন পরিচালক এসব শেয়ার বিক্রি করবেন। ওই তিন পরিচালক হলেন আরিফ আহমেদ চৌধুরী, আফসানা তারান্নুম ও লুবাবা তাবাসসুম। কোম্পানির মালিকানা পরিবর্তন-সংক্রান্ত ইস্যুর অংশ হিসেবে এসব শেয়ার বিক্রি করবেন তারা। কিনবে বাংলাদেশী বংশোদ্ভূত জাপানি নাগরিক মিয়া মামুনের প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ। এর মাধ্যমে ফু-ওয়াং ফুডসের মালিকানায় আসতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বর্তমানে আরিফ আহমেদ চৌধুরীর কাছে ফু-ওয়াং ফুডসের ৪৯ লাখ ৭৮ হাজার ৪০৭টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি মিনোরি বাংলাদেশের কাছে ৩৯ লাখ ৮২ হাজার ৭২৬টি শেয়ার বিক্রি করবেন। এছাড়া আফসানা তারান্নুম ও লুবাবা তাবাসসুমের কাছে কোম্পানিটির ২২ লাখ ৩০ হাজার করে শেয়ার রয়েছে। দুজনই তাদের হাতে থাকা পুরো শেয়ার বিক্রি করবেন। সব মিলিয়ে এ তিন পরিচালক কোম্পানিটির ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি শেয়ার বিক্রি করবেন। শেয়ার ক্রয় চুক্তির (এসপিএ) অংশ হিসেবে এসব শেয়ার কিনবে মিনোরি বাংলাদেশ। ডিএসইর মাধ্যমে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রি সম্পন্ন করা হবে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০৮তম কমিশন সভায় ফু-ওয়াং ফুডসের মালিকানা পরিবর্তন পরিকল্পনা অনুমোদন করা হয়।

সম্পর্কিত খবর