শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ডিসেম্বরে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন কমেছে

অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উত্তোলন অব্যাহতভাবে কমছে। একদিকে যেমন কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্য বাস্তবায়ন রয়েছে, অন্যদিকে রয়েছে জ্বালানি সংকটে সৃষ্ট বিদ্যুৎ ঘাটতির প্রতিবন্ধকতা। এসব কারণেই ধাতুটির উৎপাদন নিম্নমুখী। বৈশ্বিক উৎপাদন কমার পেছনে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করছে চীন।

এদিকে করোনা মহামারীর ধাক্কা সামলে বিশ্ব অর্থনীতিতে দ্রুত প্রসার ঘটছে। বাড়ছে অবকাঠামো ও শিল্প উৎপাদন। ফলে ধাতুটির চাহিদা পাল্লা দিয়ে বাড়ছে। এছাড়া পরিবেশবান্ধব জ্বালানি খাতেও ধাতুটির প্রয়োজনীয়তা ব্যাপক। কিন্তু চাহিদার বিপরীতে সরবরাহ না বাড়ায় পণ্যটির বাজারদর ঊর্ধ্বমুখী।

সম্প্রতি এক প্রতিবেদনে ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট (আইএআই) জানায়, বিদায়ী বছরের ডিসেম্বরে প্রাইমারি অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ২৫ শতাংশ কমেছে। এ সময় সব মিলিয়ে উৎপাদন হয় ৫৬ লাখ ২২ হাজার টন। চীন বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক ও ব্যবহারকারী দেশ। আইএআইয়ের তথ্যমতে, ডিসেম্বরে দেশটির প্রাক্কলিত উৎপাদন কমে ৩১ লাখ ৯২ হাজার টনে নেমেছে। ২০২০ সালের একই সময় উৎপাদনের পরিমাণ ছিল ৩৩ লাখ টন।

চীনের বাজারসংশ্লিষ্টরা জানান, বর্তমানে কয়লার দাম আকাশচুম্বী। ফলে বিগলন কেন্দ্রগুলো অ্যালুমিনিয়াম উৎপাদনে জ্বালানি হিসেবে ব্যবহূত পণ্যটির সরবরাহ নিশ্চিতে হিমশিম খাচ্ছে। তাছাড়া কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেও ধাতুটির উৎপাদন সীমিত হয়ে আসছে।

সম্পর্কিত খবর