শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

অনশনের ১১৫ ঘণ্টা পার, দাবিতে অটল শাবিপ্রবির শিক্ষার্থীরা

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের অনশনের ১১৫ ঘণ্টা পেরিয়েছে। এখন পর্যন্ত উপাচার্যের পদত্যাগের কোনো সিদ্ধান্ত না আসায় অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ সোমবার সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ২০ শিক্ষার্থী। এ ছাড়া অনশনস্থলে আট শিক্ষার্থী অনশন করে যাচ্ছেন। গত বুধবার বিকেল ৩টা থেকে টানা অনশন শুরু করেন ২৩ শিক্ষার্থী। পরে গণঅনশনের অংশ হিসেবে আরও পাঁচ শিক্ষার্থী যুক্ত হন।

আন্দোলনকারী এক শিক্ষার্থী জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাত শিক্ষার্থী আজ বিকেলে আবারও ক্যাম্পাসের অনশনস্থলে ফিরবেন। এবং সেখান থেকে অনশন চালিয়ে যাবেন।

এদিকে, গতকাল রোববার রাত সাড়ে ৭টায় উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এরপর রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি মশাল মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে রাত ১০টায় একই স্থানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কুশপুতুল দাহ করেন শিক্ষার্থীরা।

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত উল্লেখ করে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছে শাবিপ্রবির শিক্ষক সমিতি। গতকাল রোববার রাতে চারটি বিষয় উল্লেখ করে তারা একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়।

সম্পর্কিত খবর