শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

শেরপুরে চল্লিশোর্ধ নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

শেরপুর জেলা সদরের কামারিয়া ইউনিয়নের নিজ আন্ধারিয়া গ্রাম থেকে পুলিশ অজ্ঞাত পরিচয় চল্লিশোর্ধ এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে। আজ শনিবার সকালে পুলিশ এই লাশ উদ্ধার করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় জানা যায়নি। শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া জানিয়েছেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। লাশটি বস্তাবন্দি ছিল। তাকে কুপিয়ে এবং ঘাড় মটকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে হয়েছে। তার পরনে নীল রঙের বোরকা ছিল।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, উক্ত নারীকে সম্ভবত শুক্রবার রাতের কোনো এক সময় হত্যা করা হয়েছে। হত্যা করার পর লাশ গুম করার উদ্দেশে এমন জায়গায় ফেলে গেছে হত্যাকারীরা। লাশ ময়নতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে এবং তাকে ধর্ষণ করা হয়েছেন কি না।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্পর্কিত খবর