শিরোনাম
সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশ
down of head

তালিকাভুক্ত চার কোম্পানির পর্ষদ সভা সোমবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের চার কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী সোমবার অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো রানার অটোমোবাইলস লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, দেশবন্ধু পলিমার লিমিটেড ও ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানা গেছে।

রানার অটোমোবাইলস: তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী সোমবার বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

এর আগে গত নভেম্বরে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে কোম্পানিটি। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৬৯ পয়সায়।

ইউনিক হোটেল: তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী সোমবার বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

দেশবন্ধু পলিমার: তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী সোমবার বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

এর আগে গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে দেশবন্ধু পলিমারের পরিচালনা পর্ষদ।

ফার কেমিক্যাল: তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী সোমবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ফার কেমিক্যালের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে লোকসান ছিল ১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৮ পয়সায়।

সম্পর্কিত খবর