শিরোনাম
down of head

মার্কেন্টাইল ব্যাংকের খিলগাঁও উপশাখা উদ্বোধন

মার্কেন্টাইল ব্যাংকের ‘খিলগাঁও উপশাখা’ সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে উপশাখাটির উদ্বোধন করেন। এ সময় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এমএ খান বেলাল ও পরিচালক এম আমানউল্লাহ। এতে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম এবং মু. মাহমুদ আলম চৌধুরী, এসইভিপি ও করপোরেট ব্যাংকিং ডিভিশনের প্রধান শাহ্ মো. সোহেল খুরশীদ, এসইভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ ইকবাল রেজওয়ান, সিএফও তাপস চন্দ্র পাল প্রমুখ।

 

সম্পর্কিত খবর