ইবিএল ও ইউএস-বাংলা এয়ারলাইনসের চুক্তি
সম্প্রতি ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ও ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইননের বিক্রয় ও বিপণন বিভাগ প্রধান মো. শফিকুল ইসলাম এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ইবিএল লায়াবিলিটি অ্যান্ড ওয়েলস ম্যানেজমেন্ট প্রধান সৈয়দ জুলকার নায়েন এবং এয়ারলাইনসের ব্যবস্থাপক-বিক্রয় ও বিপণন মাইনুল হক উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় ইউএস-বাংলা এয়ারলাইনসের সব অভ্যন্তরীণ গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে বিমান ভাড়ার ওপর বিশেষ সুবিধা পাবেন ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) কার্ডধারীরা।



